নতুন মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতিই পড়াবেন: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নতুন মন্ত্রিসভার শপথ কে পড়াবেন—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধানে যেভাবে উল্লেখ আছে, সে অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
তিনি আরও জানান, শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠানে অতিথি তালিকা প্রসঙ্গে শেখ আব্দুর রশিদ বলেন, কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।