Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: সময়, চিকিৎসা নথি ও বক্তব্যে গড়মিল 🔴 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ 🔴 ছায়া মন্ত্রিসভা হবে ওয়াচডগ-এনসিপির মুখপাত্র 🔴 ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাবনা 🔴 নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ 🔴 উচ্চকক্ষ গঠনে ভোট না আসন-কোন পথে যাবে সরকার 🔴 চাঁদপুর-৪ এমপি হান্নান: বিএনপি অনুমোদন ছাড়া শপথ নেব না 🔴 নির্বাচিত এমপিরা দুই শপথ নেবেন: সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ 🔴 জনগণের সমর্থনই ছিল আমাদের শক্তি: তারেক রহমান 🔴 ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব 🔴 সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতেই মন্ত্রিসভার শপথ 🔴 তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির 🔴 বিরোধী দল পাচ্ছে ডেপুটি স্পিকার ও কমিটি সভাপতির দায়িত্ব 🔴 এমপিদের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন 🔴 বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন 🔴 ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে বিএনপির সংবাদ সম্মেলন 🔴 নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার 🔴 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির ৬০ নেতা কর্মী ছাত্রদলে যোগদান 🔴 সামাজিক মাধ্যমে সমালোচনা-সমর্থনের কেন্দ্রবিন্দু ওমর সানী 🔴 গাজীপুরে ভোটারদের ঢল, দুই মহাসড়কে ৫০ কিমি যানজট 🔴 ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি 🔴 উপাচার্যের পদ ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান 🔴 শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী 🔴 আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভাবে 🔴 ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বাচন কমিশন 🔴 বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ 🔴 বিএনপি প্রতিপক্ষকে দুর্বল ভাবে না: মির্জা ফখরুল 🔴 দুই দশক পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স 🔴 নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করবে ইসি 🔴 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রকাশ, সাত কলেজের নতুন অধ্যায় 🔴 নির্বাচনে ভোটারদের সুবিধায় বাড়ছে মেট্রোরেল সেবা 🔴 এবারের ভোট হবে মানুষের পাশে থাকার পরীক্ষার ভোট: তারেক রহমান 🔴 ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ তিন দলের শীর্ষ নেতার ভাষণ 🔴 অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা 🔴 ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা 🔴 নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি 🔴 মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড 🔴 জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের 🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন

উচ্চকক্ষ গঠনে ভোট না আসন-কোন পথে যাবে সরকার

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১০:২০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
উচ্চকক্ষ গঠনে ভোট না আসন-কোন পথে যাবে সরকার

গণভোটের রায়ের পর আলোচনায় সংসদের উচ্চকক্ষ, আসন বণ্টনে এখনো ধোঁয়াশা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে বিজয়ের পর জাতীয় সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। উচ্চকক্ষ গঠনের বিষয়ে নির্বাচিত সব রাজনৈতিক দল একমত হলেও, কোন পদ্ধতিতে আসন বণ্টন হবে-সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গণভোটের প্রশ্নপত্র অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টনের কথা বলা হয়েছে। তবে সরকার গঠন করতে যাওয়া দল বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লেখ ছিল-সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। এ বিষয়ে বিএনপি প্রকাশ্যে এখনো কোনো অবস্থান জানায়নি। দলীয় সূত্র বলছে, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পক্ষেই তারা আগ্রহী।

তবে সংবিধান ও নির্বাচন বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে গণভোটের রায়ই সর্বোচ্চ গুরুত্ব পাবে। কারণ জনগণ সরাসরি গণভোটের মাধ্যমে এ বিষয়ে মত দিয়েছে।

দুই পদ্ধতিতে আসন বণ্টনের হিসাব গণভোটের রায় অনুযায়ী প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের ১০০টি আসন বণ্টন হলে বিএনপি পেতে পারে ৪৮টি এবং জামায়াতে ইসলামী ৩৩টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের শরিকরা পেতে পারে মোট ৯টি আসন।

অন্যদিকে, জাতীয় সংসদের নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে হিসাব করলে চিত্র ভিন্ন হয়। এবারের নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসন পেয়েছে। সে হিসাবে উচ্চকক্ষে দলটির প্রাপ্য দাঁড়ায় ৬৯টি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পাওয়ায় তাদের প্রাপ্য হবে ২২টি আসন। এনসিপি পাবে ২টি এবং অন্যান্য দল পাবে মোট ৭টি আসন।

গণভোটের রায় মানতে বাধ্য কি রাজনৈতিক দলগুলো গণভোটের রায়ের বাধ্যবাধকতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জুলাই সনদসংক্রান্ত) মনির হায়দার বলেন, রাজনৈতিক দলের ইশতেহারে অনেক বিষয় থাকে, তবে গণভোটে যে বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, তার আইনগত ভিত্তি রয়েছে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও জনগণকে আহ্বান জানিয়েছিলেন। ফলে এটি কেবল সরকারের নয়, রাষ্ট্র ও সব রাজনৈতিক দলের সম্মিলিত এজেন্ডা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, গণভোটে যে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতেই জনরায় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়েই সংবিধান সংস্কার ও রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

উচ্চকক্ষের সদস্য হওয়ার যোগ্যতা জুলাই সনদে উচ্চকক্ষের সদস্য হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতার কথা বলা হয়নি। নিম্নকক্ষের সদস্যদের জন্য সংবিধানে যে যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে, তা উচ্চকক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সে অনুযায়ী, বাংলাদেশের নাগরিক হওয়া, ন্যূনতম ২৫ বছর বয়স, ঋণখেলাপি না হওয়া এবং ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত না হলে কেউ উচ্চকক্ষের সদস্য হতে পারবেন। রাজনৈতিক দলগুলোর মনোনয়নেই সদস্য নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে নির্বাচনে পরাজিত প্রার্থীরাও উচ্চকক্ষের সদস্য হতে পারবেন।

উচ্চকক্ষের ক্ষমতা ও দায়িত্ব গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। রাষ্ট্রপতির অভিসংশনের ক্ষেত্রে লাগবে উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি।

উচ্চকক্ষ সরকারকে প্রশ্ন করার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। তবে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে কিংবা সাধারণ বিলে ভোট দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না।

কবে গঠন হবে উচ্চকক্ষ জুলাই আদেশ অনুযায়ী নতুন সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর প্রথম ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এ সময় জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করার কথা রয়েছে। সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা থাকায়, বাস্তবতা বিবেচনায় আগামী আট মাসের আগে উচ্চকক্ষ গঠনের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাবনা
২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের …
২৫ বছর ধরে অন্ধ স্বামীর চোখ হয়ে রয়েছেন বাসমতি রবিদাস
২৫ বছর ধরে অন্ধ স্বামীর চোখ হয়ে রয়েছেন বাসমতি রবিদাস
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতেই মন্ত্রিসভার শপথ
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতেই মন্ত্রিসভার শপথ
বিরোধী দল পাচ্ছে ডেপুটি স্পিকার ও কমিটি সভাপতির দায়িত্ব
বিরোধী দল পাচ্ছে ডেপুটি স্পিকার ও কমিটি সভাপতির দায়…
নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার
নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির ৬০ নেতা কর্মী ছাত্রদলে যোগদান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির ৬০ নেতা…
ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি
ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি
উপাচার্যের পদ ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান
উপাচার্যের পদ ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খ…
বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ
বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ
আইসিসিকে শর্ত দিল পাকিস্তান, ম্যাচ বয়কট সম্ভাবনা নিয়ে আলোচনা
আইসিসিকে শর্ত দিল পাকিস্তান, ম্যাচ বয়কট সম্ভাবনা নিয়ে…
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রকাশ, সাত কলেজের নতুন অধ্যায়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রকাশ, সাত কলেজে…
কারাগারে থেকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন সালাম মুর্শেদী
কারাগারে থেকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন সালাম মুর্…
ভিডিও ভাইরালকে ঘিরে নেটিজেনদের তোপের মুখে শেহনাজ
ভিডিও ভাইরালকে ঘিরে নেটিজেনদের তোপের মুখে শেহনাজ
নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি
নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি
নির্বাচন ঘিরে যান চলাচলে বিধিনিষেধ, মোটরসাইকেল বন্ধ ৭২ ঘণ্টা
নির্বাচন ঘিরে যান চলাচলে বিধিনিষেধ, মোটরসাইকেল বন্ধ…
আরো পড়ুন »

জাতীয় সংসদ নির্বাচন এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।