ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এমন তথ্য জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে একটি নজরদারি ব্যবস্থার (ওয়াচডগ) ভূমিকা পালন করবে এই ছায়া মন্ত্রিসভা।
তিনি আরও উল্লেখ করেন, সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখাই ছায়া মন্ত্রিসভার মূল উদ্দেশ্য।
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার কাঠামো বা সদস্যসংক্রান্ত বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।