আজ জুলাই সনদে সই করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে গিয়ে সনদে সই করবে।
প্রতিনিধি দলে আরও থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এনসিপিসহ পাঁচটি দল সে সময় সই প্রক্রিয়ায় অংশ নেয়নি। ওই দলগুলো মূলত জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক সংগঠন।