দুটি শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপি
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এমপিরা শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।
এর আগে সংবিধান সংস্কার সংক্রান্ত ইস্যুতে জামায়াতের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরপর জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসে শপথ গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জামায়াতের সকল এমপি একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এইভাবে দলটি দ্বৈত দায়িত্ব পালন করবে।
বিস্তারিত আসছে।