বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকার দেশের জনগণকে সব সরকারি আপডেট সরাসরি জানাতে নতুন ফেসবুক পেজ চালু করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজ চালু করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’। পেজের ডিসপ্লে পিকচারে রাখা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি।
নতুন সরকার আশা প্রকাশ করেছে, এই ফেসবুক পেজের মাধ্যমে সরকারের কার্যক্রম, নীতি এবং গুরুত্বপূর্ণ ঘোষণা জনগণের কাছে সরাসরি পৌঁছে যাবে।