প্রশাসনে গতি আনা এবং সরকারি কার্যক্রম আরও কার্যকর করতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের কাজের ধারাবাহিকতা ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা কমিয়ে আনার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত অন্যতম। এই সিদ্ধান্ত ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এছাড়া মন্ত্রীদেরও অতিরিক্ত ও বাহুল্য ব্যয় না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ও জনমুখী প্রশাসন গড়ে তোলার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও প্রশাসনিক কাজ তদারকিতে তার সরাসরি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।