খামেনির মৃত্যু: অন্তর্বর্তী দায়িত্বে প্রেসিডেন্টসহ তিনজন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির শাসনব্যবস্থা সাময়িকভাবে পরিচালনার দায়িত্ব পড়েছে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় বিচারকের ওপর।
ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে এই তিন সদস্যের সমন্বয়ে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কার্যক্রম তদারকি করে। একই সময়ে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতা নির্বাচন করবে ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পরিষদের সদস্যদের একত্র করা কিছুটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ৩ জুন ইরানের প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু হলে একই দিন খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।