ইরান ঘোষণা করলো ২৭ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধী হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা ২৭টি মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ষষ্ঠ ধাপের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নেয়া হচ্ছে।
আইআরজিসি জানিয়েছে, হামলায় বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হবে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।
আইআরজিসি আরও সতর্ক করেছে, প্রয়োজন হলে তারা আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে।