আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে নির্বাচিত
আলিরেজা আরাফি ইরানের গার্ডিয়ান কাউন্সিল–এর অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার এ তথ্য নিশ্চিত করেন এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিল–এর মুখপাত্র মোহসেন দেহনাভি।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। সেই পরিষদেই আইনজ্ঞ পদে আরাফি নির্বাচিত হলেন।