দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন-মোহাম্মদ আলম হোসেন (গাজীপুর), কাজী মো. সায়েমুজ্জামান (পঞ্চগড়), মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া), মো. সাইফুর রহমান (নেত্রকোনা) এবং মো. শাহাদাত হোসেন মাসুদ (চাঁপাইনবাবগঞ্জ)। তবে এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রশাসনিক সূত্র বলছে, শিগগিরই শূন্য পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হতে পারে।
প্রশাসনিক এই রদবদল নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।