নিরাপত্তাজনিত কারণে জরুরি দায়িত্বে নেই-এমন সরকারি কর্মকর্তাদের ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে United States Embassy in Baghdad। বাগদাদে অবস্থিত দূতাবাসটি তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশনা জারি করেছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা Mora Namdar সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের “এখনই চলে যান” বলে আহ্বান জানান। তিনি বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দ্রুত এসব দেশ ত্যাগ করা উচিত।
যেসব দেশের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো-বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।