যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা, আলোচনায় ফেরার আহ্বান চীনের
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে তেহরানের পারমাণবিক ইস্যুতে পুনরায় সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চলমান আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। তিনি বলেন, “ইরানের পারমাণবিক ইস্যুটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসা উচিত।
মাও নিং আরও জানান, বেইজিং ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের ‘বৈধ অধিকার’-কে সম্মান করে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।