যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নির্ধারণ করবেন।
রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে ইতিমধ্যে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে এবং সঠিক সময়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করে দেয়, তখন কি ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এ বিষয়ে তিনি বলেন, “আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি দুই দেশের মধ্যে সমন্বয় ও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।