অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্বে থাকা কয়েকজন বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে সরকার প্রত্যাহার করেছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে দায়িত্বে থাকা চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতরা-এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলাম-বদলি করে সদর দপ্তর ঢাকায় প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও দেশে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার হওয়া এই রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অতিসত্বর সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।