রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করায় ক্ষমতাসীন দলকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে, মির্জা আব্বাসকে গালি দিয়ে দেওয়া তার বক্তব্যও তিনি প্রত্যাহার করেছেন।
রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে তিনি বলেন, “ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তি আর সৃষ্টি হবে না।”
এর আগে, রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করার পর পাটওয়ারী এই পোস্ট দেন। উল্লেখ্য, একই দিনে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাসকে গালি দেন।
পাটওয়ারী সেখানে বলেন, শেখ হাসিনার আমলে আমাকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু কখনো আপস করিনি। এখন আব্বাস মামলা করার চেষ্টা করছেন, কিন্তু সময় নেই। সিনিয়র সিটিজেনদের সম্মান করি, তবে যারা নিজের সম্মান ধরে রাখতে পারবে না, তাদের প্রতিক্রিয়া কঠোর হবে।