ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়। চলমান পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।