ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদের এই অধিবেশন শুরু হয়। এর আগে শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
গত ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যরা বিভিন্ন কার্যসূচিতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি বছরের প্রথম সংসদ অধিবেশন এবং সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ প্রদান করেন।