সোমবার-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সীমিত করার জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে এ ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
জরুরি প্রয়োজনে যেকোনো সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে হটলাইন নম্বর ১৬১০৭ বা মোবাইল ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ।
বিআরটিএ কর্তৃপক্ষ সকলকে নির্দেশ দিয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে কোনো যানবাহন পার্কিং না করতে এবং ছুটির সময় মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে।