স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী কোনো ‘সংস্কার পরিষদ’ বর্তমানে আইনগত বা সংবিধানিকভাবে প্রতিষ্ঠিত নয়। সংবিধান সংশোধন ছাড়া এর বাস্তবায়ন সম্ভব নয়।
মন্ত্রী জানান, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করা হয়নি। জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তা সংবিধান অনুযায়ী বৈধ নয় এবং ইতোমধ্যে বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে রুল জারি রয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদে এখন অংশগ্রহণ করা হচ্ছে। গণভোটের মাধ্যমে যদি ভবিষ্যতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন। এরপর সংবিধান পরিবর্তনের পর প্রয়োজন অনুযায়ী পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।