বেসরকারি প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রোথ অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ: গ্রোথ অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা অর্থ বিষয়ে এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ৯ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্য যোগ্যতা: এক্সিকিউটিভ ড্যাশবোর্ড তৈরি ও বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আর্থিক মডেলিং, রাজস্ব বিশ্লেষণ এবং গ্রোথ মডেলিংয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে
আগ্রহী প্রার্থীরা বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।