পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় সরকার মজুত বাড়াতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত, রাশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাজারে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমানে দেশে প্রায় এক মাসের জ্বালানি মজুত রয়েছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় মজুত আরও বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।