২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী সব দলের তালিকা চূড়ান্ত হয়েছে। আগেই ৪২টি দল জায়গা নিশ্চিত করেছিল। সর্বশেষ বাছাইপর্বের খেলাগুলো শেষে বাকি ছয়টি দলও নির্ধারিত হওয়ায় ৪৮ দলের বিশ্বকাপের পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকালে অনুষ্ঠিত বাছাইপর্বের চূড়ান্ত খেলায় শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরাক। বলিভিয়ার বিপক্ষে জয় পেয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের টিকিট নিশ্চিত করে তারা। মহাদেশভিত্তিক বণ্টনে এবারের আসরে সবচেয়ে বেশি ১৬টি দল অংশ নিচ্ছে ইউরোপ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি দল নিয়ে রয়েছে আফ্রিকা। এশিয়া থেকে অংশ নিচ্ছে ৯টি দল।
উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকা—দুই অঞ্চল থেকেই সমান ছয়টি করে দল বিশ্বকাপে খেলবে। ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড। নিচে এক নজরে মহাদেশভিত্তিক দলগুলোর তালিকা তুলে ধরা হলো—
এশিয়া (৯):
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, ইরাক।
আফ্রিকা (১০):
আলজেরিয়া, কেপ ভার্দে, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া।
উত্তর আমেরিকা (৬):
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি, পানামা।
লাতিন আমেরিকা (৬):
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।
ওশেনিয়া (১):
নিউজিল্যান্ড।
ইউরোপ (১৬):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।
৪৮ দলের এই বিশ্বকাপ আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেখানে নতুন ফরম্যাটে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।