দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় উদ্যোগে সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর সঙ্গে যৌথ স্ট্যান্ডিং কমিটির সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। তবে জনসাধারণের জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু খাতকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি সেবামূলক দোকান এবং কাঁচাবাজার।
সংগঠনটির নেতারা মনে করছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বর্তমান সংকট মোকাবেলায় সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবে।