জ্বালানি সাশ্রয় ও বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকিং লেনদেনের সময় দুই ঘণ্টা কমানো হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আগামী রবিবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত থাকবে। এর আগে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলত।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথের লেনদেন আগের মতো ২৪ ঘণ্টা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক মনে করিয়ে দিয়েছে, নতুন সময়সূচি দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। ব্যাংক গ্রাহক এবং লেনদেনকারীদের এই সময়সূচির সঙ্গে মানিয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।