দেশের বাজারে টানা চার দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতি জানায়, সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমেছে। এ ধরনের স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।