ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভায় মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। সভায় বিশেষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতে মনোনয়ন প্রার্থী বাছাই করবে। ইতিমধ্যেই দলগুলো তাদের দলীয় ও জোটভিত্তিক তালিকা কমিশনে জমা দিয়েছে।
আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হওয়ায় নির্বাচন আগামী ১৪ মে পর্যন্ত সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন দ্রুত এই নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে।