চলতি মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিং সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সম্ভাব্য বেইজিং সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন। এতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরের বিষয়টি প্রায় নিশ্চিত হলেও এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।