বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।