পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখের আয়োজন নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নগরবাসীকে নিশ্চিন্তে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।