Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

সেদিন কারবালার রক্তাক্ত প্রান্তরে কী ঘটেছিল?

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১১:৩৩ এএম, ০৬ জুলাই ২০২৫
সেদিন কারবালার রক্তাক্ত প্রান্তরে কী ঘটেছিল?

সমগ্র মুসলিম উম্মাহর কাছে আশুরার ঘটনাবলি অত্যন্ত তাৎপর্যময়। পৃথিবীর শুরু থেকেই এই দিনটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে এসেছে। তবে কারবালার প্রান্তরে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদত এই দিনটিকে আরও বেদনাবিধুর ও স্মরণীয় করে তুলেছে। ইসলামের ইতিহাসে এ ঘটনা এক মর্মান্তিক ও কালো অধ্যায়, যা আজও মুসলমানদের হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করে। ঘটনার সূত্রপাত হজরত মুয়াবিয়া (রা.)-এর মৃত্যুর পর, যখন তার ছেলে ইয়াজিদ অন্যায়ভাবে খিলাফতের ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল মদ্যপ, নিষ্ঠুর এবং চরিত্রহীন। তার কারণে অধিকাংশ মুসলমান তাকে খলিফা হিসেবে গ্রহণ করতে পারেনি। এর বিপরীতে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসাইন (রা.)-কে তাদের নেতা হিসেবে দেখতে চায়। কুফাবাসী তাকে পত্র লিখে সুন্নাহ পুনর্জীবিত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায়।

সেই সময় ইমাম হোসাইন (রা.) মক্কা-মদিনায় অবস্থান করছিলেন। অনেকেই তাকে কুফা যেতে নিষেধ করেছিলেন, কারণ তারা আশঙ্কা করেছিলেন যে বিপদের সময় কুফাবাসী তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে। পরিস্থিতি বোঝার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। সেখানে পৌঁছে ১৮ হাজার মানুষ ইমাম হোসাইন (রা.)-এর পক্ষে বাইয়াত করে। এতে আশ্বস্ত হয়ে ইমাম হোসাইন (রা.) পরিবার ও অনুচরসহ কুফার উদ্দেশে যাত্রা করেন। ইয়াজিদ এ খবর পেয়ে কুফার গভর্নর বদল করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দেয় এবং নির্দেশ দেয়—ইমাম হোসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারেন। ইবনে জিয়াদ কুফায় পৌঁছে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে এবং হোসাইন (রা.)-এর বিরুদ্ধে বাহিনী প্রেরণ করে। কারবালার ময়দানে পৌঁছার পর হোসাইন (রা.)-এর কাফেলাকে ঘিরে ফেলা হয় এবং ফোরাত নদীতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পানির জন্য হাহাকার শুরু হলে তিনি কুফাবাসীদের বলেন, "আমি যুদ্ধ করতে আসিনি, তোমাদের ডাকে সাড়া দিয়েছি। এখন যদি তোমরা মত পরিবর্তন করো, আমাকে যেতে দাও। আমি মদিনায় ফিরে যাব বা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কিংবা ইয়াজিদের সঙ্গে আলোচনায় বসব।" কিন্তু তাকে বলা হয়, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। হোসাইন (রা.) এ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

১০ মহররম, আশুরার সকালে ইয়াজিদের সেনাবাহিনী আক্রমণ চালায়। ইমাম হোসাইন (রা.)-এর পরিবারের সবাই একে একে শহীদ হন। তিনি একাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন। এক পর্যায়ে সীমার নামের এক পাপিষ্ঠ তাঁর পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে। তার দেহে ৩৩টি বর্শার ঘা, ৩৪টি তরবারির আঘাত ও অসংখ্য তীরের ক্ষত ছিল। ওই যুদ্ধে তাঁর একমাত্র পুত্র হজরত জয়নুল আবেদিন (রহ.) ছাড়া বাকিরা সবাই শহীদ হন। হোসাইন (রা.)-এর মৃত্যুর পর তাঁর মস্তক বর্শার ফলায় বিদ্ধ করে দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। ইয়াজিদও তার নিষ্ঠুর কর্মফল থেকে রক্ষা পায়নি। মাত্র চার বছরের মধ্যে তার মৃত্যু হয় এবং তার বংশ আর কখনো শাসনে ফিরে আসেনি। এ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তারা সবাই পরবর্তীতে নির্মম পরিণতি ভোগ করে। ইমাম হোসাইন (রা.) আজও ন্যায়ের প্রতীক হিসেবে মুসলিম সমাজে অমর। তাঁর আত্মত্যাগ যত দিন ইসলাম থাকবে, তত দিন শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবে।

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন »

ধর্ম এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।