Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

১৬ একরজুড়ে বিস্তৃত পদ্মবিলের জন্য পর্যটকরাই যেন এখন ‘বিপদ’ হয়ে দাঁড়িয়েছেন।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১১:১৪ এএম, ২১ জুলাই ২০২৫
১৬ একরজুড়ে বিস্তৃত পদ্মবিলের জন্য পর্যটকরাই যেন এখন ‘বিপদ’ হয়ে দাঁড়িয়েছেন।

প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন গোসাইস্থল পদ্মবিল আজ সংকটের মুখে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামে অবস্থিত প্রায় ১৬ একর বিস্তৃত এই বিল যেন এক জীবন্ত স্বর্গ। বিলজুড়ে ছড়িয়ে থাকা নীল, সাদা ও হলুদ পদ্মফুলের মনোমুগ্ধকর দৃশ্য এবং সাদা-নীল শাপলার আকর্ষণীয় উপস্থিতি এখানে একটি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এই মনোরম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন। কেউ পরিবার-পরিজন নিয়ে আসছেন, কেউবা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে একাকী ভ্রমণে এসেছেন। তবে এই ভিড়ই এখন পদ্মবিলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অসচেতন পর্যটকদের অবাধ চলাফেরা এবং নজরদারির অভাবে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক দর্শনার্থী পদ্মফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, কেউ নৌকা থেকে নামেই পানিতে নেমে গাছ ভেঙে ফেলছেন। এই ধরনের অবহেলা ধীরে ধীরে বিলটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। দর্শনার্থীদের নিয়ন্ত্রণহীন চলাফেরা, আবর্জনা ফেলা এবং নৌকাভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগও উঠে এসেছে। স্থানীয়রা বলছেন, গোসাইস্থল পদ্মবিলের এই অনন্য সৌন্দর্য রক্ষায় এখনই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। বাড়াই গ্রামের বাসিন্দা আল-আমিন জানান, ‘এই বিল আমাদের গর্ব। কিন্তু এখন অনেকেই আসে ফুল ছিঁড়ে নিয়ে যায়, কেউ পানিতে নেমে গাছ ভেঙে ফেলে, দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে।’ নোয়ামুড়া গ্রামের বাসিন্দা বাছির মিয়া বলেন, ‘আমরা চাই এই বিলটা বাঁচুক, কিন্তু কেউ নিয়ম মানছে না। প্রশাসনের নজরদারি দরকার। ফুল তো আবার ফুটবে, কিন্তু মানুষ যদি এইভাবে ক্ষতি করে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কেবল গল্প শুনেই থাকবে।’

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে জানান, ‘গোসাইস্থল পদ্মবিল আমাদের এলাকার একটি অসাধারণ প্রাকৃতিক সম্পদ। ইতোমধ্যে আমরা ফুল ছেঁড়াসহ যেকোনো অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি শুরু করেছি। পর্যটকদের জন্য সচেতনতামূলক নির্দেশনা বোর্ড স্থাপন, স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়োগ এবং নৌকা চলাচলে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা হাতে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বিলটি রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হবে না। তাই সবাইকে অনুরোধ করব, পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু তাকে নষ্ট করবেন না।’

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।