Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

‘মাইলস্টোন’ দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ালেন বুবলী, ইমরান, আরশ ও বাঁধন- জানালেন মানবিক সিদ্ধান্ত।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১১:৪৭ এএম, ২৬ জুলাই ২০২৫
‘মাইলস্টোন’ দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ালেন বুবলী, ইমরান, আরশ ও বাঁধন- জানালেন মানবিক সিদ্ধান্ত।

মাইলস্টোন দুর্ঘটনার শোক এখনো ছড়িয়ে আছে পুরো দেশে। সর্বত্র আলোচনা চলছে-কীভাবে ঘটল এত বড় মর্মান্তিক ঘটনা, এর পেছনে দায়ী কে, আর কীভাবে এটি এড়ানো যেত। বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই শোকাহত সময় বিনোদন অঙ্গনও নিশ্চুপ নয়। কেউ কেউ রাষ্ট্রীয় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ দোষ দিচ্ছেন পাইলটকে, আবার কেউবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা নিয়ে কথা বলছেন। তবে এসব সমালোচনার বাইরেও বিনোদন জগতের কিছু শিল্পী এমন সময়ে দায়িত্বশীল ও মানবিক অবস্থান নিয়েছেন। অনেকে তাদের নতুন কাজের মুক্তি স্থগিত করে মৃত শিশুদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যার শিরোনাম ‘ময়না’। এতে তার সহশিল্পী ছিলেন শরাফ আহমেদ জীবন এবং পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটি ২৪ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা ছিল, তবে মর্মান্তিক দুর্ঘটনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন তারিখ পরে জানানো হবে।

এটি বুবলীর ক্যারিয়ারে প্রথম মিউজিক ভিডিও হওয়ায় তিনি ছিলেন উচ্ছ্বসিত, তবে বর্তমান পরিস্থিতিতে মুক্তি পেছানোয় তার মনে কোনো দুঃখ নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘মিউজিক ভিডিওটির মুক্তি নিয়ে আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু দেশের বর্তমান বাস্তবতায় গান দেখা বা শোনার সময় নয়। প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।’ তিনি আরও মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। এদিকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলও দুর্ঘটনার পর ভীষণভাবে মর্মাহত। তিনি জানিয়েছেন, জুলাই মাসে আর কোনো গান প্রকাশ করবেন না। তার নতুন গান ‘পারবো না তোমাকে ছাড়তে’ এ মাসেই আসার কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন- তা আগস্টে প্রকাশ করা হবে। ইমরান বলেন, ‘মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়েছি। এমনকি আকাশে বিমানের শব্দ শুনলেও ভয় লাগে।’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ২৪ জুলাই ওটিটিতে আসার কথা ছিল। কিন্তু মুক্তির একদিন আগে জানানো হয়- সিনেমাটি স্থগিত করা হয়েছে। এরও পেছনে রয়েছে দেশের চলমান শোকাবহ পরিস্থিতি। নির্মাতা সানী সানোয়ার পরিচালিত এই নারী প্রধান সিনেমায় বাঁধনের পাশাপাশি অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

অভিনেতা আরশ খান সরাসরি অনুরোধ জানিয়েছেন- চলতি মাসে তার অভিনীত নাটকগুলো মুক্তি না দিতে। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘মানুষ এখন নাটক দেখার মানসিকতায় নেই। চোখ বন্ধ করলেই বাচ্চাদের আর্তনাদ ভেসে আসে। এ অবস্থায় নাটক-সিনেমা নয়, বরং প্রার্থনা করা জরুরি।’ এই মানবিক অবস্থান আরও অনেক শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান গ্রহণ করেছে। ‘অনুতপ্ত’ নামের একটি নাটক ২৪ জুলাই মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে। পরিচালক কে এম সোহাগ রানার এই নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। একইভাবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র ৫৯ ও ৬০তম পর্বও এই সপ্তাহে সম্প্রচার না করে পিছিয়ে দেওয়া হয়েছে ২৯ জুলাই পর্যন্ত। দেশের আবেগ-ভরা এই মুহূর্তে গণমানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এমন মানবিক সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। এভাবে বিনোদন অঙ্গনের তারকারা প্রমাণ করছেন, তারা কেবল পর্দার মানুষই নন, বরং জনমানুষের দুঃখ-দুর্দশার সঙ্গেও তাদের গভীর সংযোগ রয়েছে।

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
আরো পড়ুন »

সাহিত্য ও সংস্কৃতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।