Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

তিনটি আসমানি ধর্মের পবিত্র নগরী জেরুজালেমের ইতিহাস।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ০৩:২৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
তিনটি আসমানি ধর্মের পবিত্র নগরী জেরুজালেমের ইতিহাস।

জেরুজালেম এক অনন্য শহর, যার ইতিহাস বিশ্বের অন্য যেকোনো নগরীর থেকে আলাদা। এটি একই সঙ্গে তিন আসমানি ধর্মের পবিত্র কেন্দ্র এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে জটিল ইস্যু। মুসলমানদের জন্য এখানে রয়েছে আল-আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। প্রাথমিক যুগে এটিই ছিল মুসলমানদের কিবলা, পরে তা পরিবর্তিত হয়ে মক্কা নির্ধারিত হয়। এখানেই অবস্থিত গম্বুজে-সাখরা, যেখান থেকে মহানবী (সা.) মিরাজে গমন করেছিলেন। একই স্থানকে মুসলমান ও ইহুদিরা হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির প্রস্তাবের স্থান হিসেবে মান্য করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৪০০০ সাল থেকেই জেরুজালেমে মানুষের বসতি ছিল। সে সময় এর নাম ছিল জেবুসাইট, যা ছিল একটি কানানীয় নগরী। আজকের ফিলিস্তিনিদের পূর্বপুরুষ কানানীয় ও ফিলিস্তিনিরাই জাফা থেকে গাজা উপকূল পর্যন্ত বসতি গড়ে তুলেছিলেন। সেখান থেকেই “ফিলিস্তিয়া” বা “প্যালেস্টাইন” নামের উৎপত্তি।

খ্রিস্টপূর্ব ১০০০ সালে ইসরাইলি রাজা দাউদ শহরটি দখল করে সুরক্ষিত নগরীতে রূপ দেন। পরবর্তীতে তার পুত্র সলোমন এখানে মন্দির নির্মাণ করলে জেরুজালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলমান-তিন ধর্মের কাছেই আধ্যাত্মিক রাজধানী হয়ে ওঠে। তবে খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ব্যাবিলনীয়রা সেই মন্দির ধ্বংস করে। এরপর আলেকজান্ডার দ্য গ্রেট, পটলেমি ও সেলিউকাস একে দখল করেন। প্রথম শতাব্দীতে জেরুজালেম মাকাবীয় সাম্রাজ্যের রাজধানী হয়, পরে দীর্ঘ সময় রোমান শাসনে থাকে। রোমান যুগেই বেথলেহেমে জন্ম নেন যিশু খ্রিস্ট-যাকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র এবং মুসলমানরা মহান নবী হিসেবে মানেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু জেরুজালেমেই বিদ্রোহের অভিযোগে রোমান শাসক পন্টিয়াস পাইলট তাকে মৃত্যুদণ্ড দেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যা পরবর্তীতে খ্রিস্টধর্মের কেন্দ্রীয় প্রতীক হয়। এ সময়ই নির্মিত হয় খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র গির্জা চার্চ অব দ্য হোলি সেপালকার।

খ্রিস্টাব্দ ৭০ সালে সম্রাট টাইটাস ইহুদি বিদ্রোহ দমন করে মন্দির ধ্বংস করেন। ১৩৫ সালে সম্রাট হ্যাড্রিয়ান শহরের নাম দেন এলিয়া ক্যাপিটোলিনা এবং ভূমির নামকরণ হয় প্যালেস্টাইন। খ্রিস্টাব্দ ৩১৩ সালে খ্রিস্টধর্ম রাষ্ট্রধর্ম হওয়ার পর সম্রাজ্ঞী হেলেনা জেরুজালেমকে খ্রিস্টান তীর্থযাত্রার কেন্দ্র বানান। ইসলাম আগমনের পর ৬৩৮ খ্রিস্টাব্দে খলিফা উমর (রা.)-এর সেনাপতি আবু উবাইদাহ শহরটি দখল করেন। পরে উমাইয়া খলিফা আবদুল মালিক গম্বুজে-সাখরা এবং কিছুদিন পর আল-আকসা মসজিদ নির্মাণ করান। তখন থেকেই মুসলমানদের হৃদয়ে এটি চিরস্থায়ী পবিত্রতা লাভ করে। একাদশ শতকে ১০৯৯ সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নির্বিচারে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের হত্যা করে। কিন্তু ১১৮৭ সালে সালাহউদ্দীন আইউবি শহর পুনর্দখল করে ইতিহাসে অনন্য নজির রাখেন। প্রতিশোধ না নিয়ে তিনি নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা দেন। পরবর্তী সময়ে মামলুক ও উসমানীয়রা শহরটি পুনর্গঠন করে। উসমানীয় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্ট শহরের প্রাচীর এবং গম্বুজে-সাখরার বহিরাংশে অসাধারণ টাইলস নির্মাণ করান, যা আজও জেরুজালেমের শোভা বৃদ্ধি করে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করে। একই বছর বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য একটি “জাতীয় স্বদেশভূমি” গঠনের পক্ষে মত দেয়। এর মাধ্যমে জেরুজালেমের ভাগ্যে নতুন দ্বন্দ্বময় অধ্যায়ের সূচনা হয়। ১৯৪৭ সালে জাতিসংঘ প্রস্তাব করে জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখার। কিন্তু ১৯৪৮ সালের যুদ্ধে পশ্চিম অংশ ইসরাইলের দখলে যায় এবং পূর্ব জেরুজালেম জর্দানের নিয়ন্ত্রণে আসে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এটিকে তাদের “অখণ্ড রাজধানী” ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক মহল তা অবৈধ বলে স্বীকৃতি দেয়। জাতিসংঘের একাধিক প্রস্তাব (২২৫৩, ২২৫৪, ২৫২, ২৬৭, ৪৭৮ ইত্যাদি) ইসরাইলের এই কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করেছে। তবুও দখলদারিত্ব ও বসতি স্থাপন আজও চলমান। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে, অন্যদিকে ইসরাইল পুরো জেরুজালেমকেই তাদের চিরস্থায়ী রাজধানী ঘোষণা করেছে।

বর্তমান সময়ে জেরুজালেম কেবল ইতিহাসের শহর নয়, বরং বৈশ্বিক রাজনীতির জটিল সমীকরণ। মসজিদে-আকসার পবিত্র প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রতিটি ইট-পাথর আজও বহন করছে ধর্মীয় অনুভূতি, রক্ত, অশ্রু ও আত্মত্যাগের দীর্ঘ কাহিনি। তাই এ নগরী শুধু ভৌগোলিক সত্তা নয়- বরং বিশ্বাস, ইতিহাস ও সংগ্রামের এক অমলিন প্রতীক।

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আজ আদালতের চূড়ান্ত নির্দেশনা
বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আজ আদালতের চূড়ান্ত নি…
আরো পড়ুন »

ধর্ম এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।