Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়ক এক ঘণ্টা বন্ধ রেখে শ্রমিকদের অবস্থান

প্রতিবেদকঃ অরন্য প্রতিবেদন
প্রকাশিতঃ ১২:৩২ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়ক এক ঘণ্টা বন্ধ রেখে শ্রমিকদের অবস্থান
শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ সকালে নগরের নগরের এছহাক ডিপো সংলগ্ন এলাকায়- ছবি কালেক্টটেড

চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়ক এক ঘণ্টা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে সড়কটি অবরোধ করেন তাঁরা। সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে বন্দরকে যুক্ত করেছে। এটি বন্ধ থাকায় চট্টগ্রাম নগরের ভেতর দিয়েই কনটেইনারবাহী যানবাহন চলাচল করছে।

সকালে সরেজমিনে দেখা যায়, নগরের এছহাক ডিপো–সংলগ্ন টোল প্লাজার অদূরে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান করছেন। এ সময় টোল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর সোয়া ১১টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

বন্দর অঞ্চলের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকেরা বন্দর এলাকার বাইরে টোল সড়কে অবরোধ করেছেন। তাঁদের বোঝানো হয়েছে বন্দর সচল রাখতে। পরে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালে বিদেশি অপারেটরদের ইজারার চুক্তি বাতিলের দাবিতে আজ বন্দরমুখী সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্কপ। গত শনিবার স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, নগরের তিন মোড়ে অবরোধের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হওয়ারও কথা রয়েছে। শ্রমিক নেতারা বলছেন, বন্দরের এনসিটি একটি লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের ইজারা দিতে তড়িঘড়ি করছে সরকার। অন্যদিকে লালদিয়া চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। বন্দর জনগণের সম্পদ। জনগণের আড়াল করে চুক্তির বিষয়টি রাষ্ট্রের স্বার্থবিরোধী।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে নগরের হালিশহরের বড়পুল এলাকায়ও প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে স্কপ। এতে সমর্থন জানায় পরিবহনশ্রমিকদের কয়েকটি সংগঠন ও বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। কর্মসূচির শুরুতে সমাবেশ করেন তাঁরা। সেখানে কর্মসূচির সমর্থনে বক্তব্য দেন শ্রমিক নেতারা।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, ‘আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি। কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন।’ শ্রম অধিকারকর্মী ফজলুল কবির বলেন, ‘বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না।’

আদালতের রায় ৪ ডিসেম্বর
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের রায় আগামী ৪ ডিসেম্বর দেবেন হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

নিউমুরিং টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে, মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগে। চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনারের বেশির ভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন করা হয়। এটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত ৬ জুলাই। এরপর নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড এটি পরিচালনার দায়িত্ব পায়।

এই টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়েছিল। এখন বিদেশি এই কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া বন্দর কর্তৃপক্ষ এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে রিট আবেদন করেন।

অন্যদিকে লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য দুই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে সম্প্রতি। লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার মায়ের্সক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ ছাড়া ২২ বছরের জন্য পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ এসএ।

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
আরো পড়ুন »

বানিজ্য এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।