Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

জকসু নির্বাচন ঘিরে ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

প্রতিবেদকঃ অরন্য প্রতিবেদন
প্রকাশিতঃ ০৩:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচন ঘিরে ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদ এর ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তারকে হেনস্তা এবং পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। মহিমা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। জানা গেছে, ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন তিনি এবং ওই সময় হিজাব, নিকাব ও মাস্ক পরিহিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাকে দেখে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তার পরিচয় জানতে চান এবং নিকাব ও মাস্ক খুলতে বলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্যসচিব সামছুল আরেফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী মহিমা আক্তার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাকে হেনস্তা করেন এবং হিজাব ও মাস্ক খুলতে বলেন। তার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম জানান, মহিমা তার স্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি প্যানেলের হয়ে ক্যাম্পাসের বাইরে কাজ করছিলেন। ওইদিন সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা গেটের বাইরে ধাক্কাধাক্কি করেন এবং পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বাইরে অবস্থান করা মহিমাকে ঘিরে ‘মব’ সৃষ্টি করেন এবং এই আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি নজরে আসার পর সমাধান করে দেওয়া হয়েছে।

অন্যদিকে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন দাবি করেন, তারা কাউকে হেনস্তা করেননি। তার ভাষ্য অনুযায়ী, একজন নারী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তারা পরিচয় জানতে চান। ওই নারী একবার নিজেকে নির্বাচন কমিশনের সদস্য এবং আবার এডভোকেট বলে পরিচয় দেন। পরে প্রক্টরিয়াল বডিকে জানানো হয় এবং পরবর্তীতে জানা যায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী।

এই বিষয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শিক্ষকদের একাংশ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।

আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
মালয়েশিয়ায় দণ্ড শেষে ৯ বাংলাদেশিসহ ১৩৫ জন প্রত্যাবাসন
মালয়েশিয়ায় দণ্ড শেষে ৯ বাংলাদেশিসহ ১৩৫ জন প্রত্যাবাসন
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনো…
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।