Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক

প্রতিবেদকঃ আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিতঃ ০৬:০৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু–এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সক্ষমতা উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। সফররত বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ও আলোচনায় এসেছে।

পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তার বাংলাদেশি সমকক্ষকে পিএএফের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা কাঠামো প্রদানের কথা জানান তিনি।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পাকিস্তান বিমানবাহিনীর অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ নজরদারি সক্ষমতা বাড়াতে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার বিষয়ে সহযোগিতা চান।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসহ পাকিস্তান বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
সূত্র: জিও টিভি

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন »

আন্তর্জাতিক এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।