বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডা হাইকমিশন-এর হাইকমিশনার অজিত সিং।
সোমবার দুপুরে রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।