পবিত্র রমজান মাসে ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।
সময়সূচিতে আরও বলা হয়েছে, ভৌগোলিক দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে দেশের অন্যান্য জেলার সময় যোগ বা বিয়োগ করতে হবে। সে অনুযায়ী, অন্যান্য জেলার মানুষ ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ করে অথবা সর্বোচ্চ ৯ মিনিট বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন।
সময়সূচি