Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

সিলেটে বিএনপির জনসভা

ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১০:৪৮ এএম, ২২ জানুয়ারি ২০২৬
ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল
ছবি -আমার দেশ

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাত থেকেই জনসভাস্থলে জড়ো হন। অনেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাতের মধ্যেই সিলেটে পৌঁছান। কেউ কেউ মাঠেই রাত কাটিয়েছেন।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায়। রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল, বিভিন্ন স্লোগান এবং দলীয় গান-বাজনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে জনসভাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, এই জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদনা দেবে সরকার
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদন…
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ইউনূস
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ই…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংল…
আরো পড়ুন »

জাতীয় সংসদ নির্বাচন এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।