Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

চার আসনে চার দলের প্রধান, বাড়ছে ‘প্রেস্টিজ লড়াই’

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১১:০৯ এএম, ২২ জানুয়ারি ২০২৬
চার আসনে চার দলের প্রধান, বাড়ছে ‘প্রেস্টিজ লড়াই’

জাতীয় সংসদ নির্বাচনে সাধারণত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ঢাকার আসনে প্রার্থী হতে আগ্রহী হন না। নিরাপদ জয় নিশ্চিত করতে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের জন্মস্থান কিংবা নিজ নিজ এলাকার আসন বেছে নেন। অতীতে দু–একটি নির্বাচনে ঢাকার আসনে কয়েকজন দলীয় প্রধান প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজয়ের নজিরও রয়েছে।

তবে এসব বাস্তবতা ছাপিয়ে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসনে চারটি রাজনৈতিক দলের প্রধান সরাসরি ভোটযুদ্ধে নেমেছেন, যা জাতীয় রাজনীতিতে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। এই চারটি আসনকে ঘিরে এখন সারাদেশের রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি নিবদ্ধ।

ঢাকা-১৭ (গুলশান, বনানী ও ভাসানটেক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-১৫ (কাফরুল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা ও ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-১৩ (মোহাম্মদপুর ও আদাবর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করছেন।

চারটি প্রধান দলের শীর্ষ নেতাদের এই প্রতিদ্বন্দ্বিতার কারণে ঢাকার এসব আসনে জয়–পরাজয়কে রাজনৈতিকভাবে ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে দেখা হচ্ছে। ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যেও বাড়তি উদ্বেগ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকায় প্রতিদ্বন্দ্বী দলীয় প্রধানরা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক প্রচারণা শুরু হয়। গত ২৭ ডিসেম্বর প্রার্থিতা ঘোষণার পর তিনি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণসংযোগ করছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত হলে তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই আসনে তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান।

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার–এর কাছে পরাজিত হন। এবার তিনি নিজ দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মিল্টন।

ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরুতে তার প্রচারণা তুলনামূলক কম থাকলেও পরে তা গতি পায়। দীর্ঘদিন এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রচারণা চালানো অ্যাডভোকেট আতিকুর রহমান গত ২৮ জুন এনসিপি জামায়াত জোটে যোগ দেওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নাহিদ ইসলামকে সমর্থন দেন। বর্তমানে জামায়াতের জনশক্তি নিয়েই মাঠে রয়েছেন নাহিদ ইসলাম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

ঢাকা-১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করছেন। তার সম্মানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থীও সরে দাঁড়ান। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। প্রতীক বিধিমালা অনুযায়ী তিনি নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

অতীতে ঢাকায় দলীয় প্রধানদের হার–জয়ের নজির

ঢাকার আসনে দলীয় প্রধানদের জয় ও পরাজয়ের দুই ধরনের নজিরই রয়েছে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঢাকা-১০ ও ঢাকা-৭—এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই পরাজিত হন। ঢাকা-১০ আসনে তিনি বিএনপির আব্দুল মান্নান এবং ঢাকা-৭ আসনে ছাদেক হোসেন খোকা–এর কাছে পরাজিত হন।

অন্যদিকে, ২০০৮ সালের নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জয়ী হন। তিনি ওই নির্বাচনে ১ লাখ ২৩ হাজার ৯৩৬ ভোট পান।

২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতের ডা. শফিকুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এবার তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

বিশ্লেষকদের মত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)–এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, অতীতে ঢাকায় বিভিন্ন দলের শীর্ষ নেতাদের পরাজয়ের নজির রয়েছে। তার মতে, এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলীয় প্রধান ঢাকার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, ঢাকার আসনে দলীয় প্রধানের পরাজয় ইমেজ সংকট তৈরি করতে পারে বলেই সাধারণত নেতারা ‘সেফ জোন’ বেছে নেন। তবে এবারের রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা সময়ই বলে দেবে। অতীতে ভোটারদের আঞ্চলিক সমীকরণ ও গণজোয়ার অনেক ফলাফল নির্ধারণ করেছে। এবারও তেমন কিছু ঘটে কি না, সেটাই দেখার বিষয়।

মালয়েশিয়ায় দণ্ড শেষে ৯ বাংলাদেশিসহ ১৩৫ জন প্রত্যাবাসন
মালয়েশিয়ায় দণ্ড শেষে ৯ বাংলাদেশিসহ ১৩৫ জন প্রত্যাবাসন
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদনা দেবে সরকার
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদন…
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ইউনূস
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ই…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
আরো পড়ুন »

জাতীয় সংসদ নির্বাচন এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।