Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

ইলন মাস্ক রাজনীতিতে ব্যয় কমালেও টেসলার দায়িত্বে থাকবেন।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১২:০৭ পিএম, ২১ মে ২০২৫
ইলন মাস্ক রাজনীতিতে ব্যয় কমালেও টেসলার দায়িত্বে থাকবেন।

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি ভবিষ্যতে রাজনৈতিক অনুদান কমিয়ে দেবেন। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দাতাদের একজন হিসেবে আলোচনায় আসলেও, রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। কাতারে আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে মাস্ক জানান, আগামীতেও তিনি রাজনীতিতে অর্থ ব্যয় অনেকটাই কমিয়ে ফেলবেন। তিনি এ-ও নিশ্চিত করেন যে, ট্রাম্পের প্রচার কার্যক্রমে তিনি ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। একই সম্মেলনে মাস্ক আরও বলেন, আগামী পাঁচ বছর তিনি টেসলার প্রধান নির্বাহীর দায়িত্বে থাকতে চান। কিছুদিন আগে মাস্ক জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাসের লক্ষ্যে হোয়াইট হাউস যে বিতর্কিত বিভাগ গঠন করে তাঁকে নেতৃত্ব দিয়েছিল, তিনি সেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

রাজনীতিতে আগের মতো বিপুল অর্থ ব্যয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, তিনি মনে করেন, তিনি ইতিমধ্যে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যদি রাজনৈতিক খাতে অর্থ ব্যয়ের প্রয়োজন দেখা দেয়, তবে তা বিবেচনা করব। আপাতত তেমন কিছু দেখছি না।’ মাস্ক গত বছর পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে সরাসরি সক্রিয় ছিলেন না। কিন্তু অর্থায়ন শুরু করার পর তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো—যেমন স্টারলিংক ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—নজরদারির আওতায় আসে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও নানা সমালোচনা ওঠে। মাস্কের কিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ, আবার কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি তদন্তও চলছে। ফলে রাজনীতি ও সরকারের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অনাকাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায়। এ ছাড়া ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং ডজি বিভাগকে সরকারি তথ্যের প্রবেশাধিকার দেওয়ার পর টেসলার বিরুদ্ধে বিক্ষোভ ও বর্জনের ডাক ওঠে।

টেসলার বিক্রি কমতে শুরু করলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এবং বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, মাস্ক হয়তো মূল কোম্পানির প্রতি যথাযথ মনোযোগ দিচ্ছেন না, যার কল্যাণে তিনি ধনকুবেরে পরিণত হয়েছেন। বাস্তবতা হলো, জনমতের বিরূপ প্রতিক্রিয়ার কারণে রাজনৈতিক অঙ্গনে ইলন মাস্কের প্রভাব কমতে শুরু করেছে। বছরের শুরুতে উইসকনসিন সুপ্রিম কোর্ট নির্বাচনে মাস্ক–সমর্থিত প্রার্থীর পরাজয় ঘটে, যদিও মাস্ক ও তাঁর ঘনিষ্ঠ মহল প্রার্থীর প্রচারে ২০ মিলিয়নের বেশি অর্থ ব্যয় করে। একই সঙ্গে মাস্কের পরামর্শ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন আমদানি শুল্ক আরোপ করে। ডজি কর্মসূচির নেতৃত্বে বসানো হলেও মাস্ক যে ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে তার কাছাকাছিও যাওয়া সম্ভব হয়নি। সম্মেলনে মাস্ক বলেন, ডজির ব্যয় সংকোচন পরিকল্পনায় তিনি কেবল উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁর হাতে ছিল না। তাঁর ভাষায়, ‘আমরা শুধুই পরামর্শ দিই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভালো করছি।’

জাতিসংঘসহ একাধিক সংস্থা জানিয়েছে, ডজির ব্যয় সংকোচনের প্রভাবে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত অনেক মানবিক প্রকল্প—যেমন এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচি—ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাস্ক এ অভিযোগ স্বীকার করেননি। রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পর যে সমালোচনার মুখে পড়েছেন, সে বিষয়ে খোলামেলা প্রতিক্রিয়া দেন মাস্ক। তিনি বলেন, টেসলার ওপর আক্রমণ এবং তাঁকে ঘিরে সমালোচনায় তিনি ব্যক্তিগতভাবে ব্যথিত হয়েছেন। কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর কথায়, ‘যা করা প্রয়োজন ছিল, সেটাই করেছি।’ টেসলার ব্যবসার ওপর এর প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নে মাস্ক খুব একটা গুরুত্ব দেননি। তিনি জানান, ইউরোপ ছাড়া অন্যান্য জায়গায় ব্যবসা ভালো চলছে, শেয়ারের মূল্যও বেড়েছে। চাহিদা নিয়ে কোনো সমস্যা দেখছেন না। সম্মেলনে ব্লুমবার্গ সাংবাদিক মিশাল হোসেন মাস্ককে প্রশ্ন করেন, টেসলার নেতৃত্বে থাকার প্রতিশ্রুতি কি তাঁর পারিশ্রমিকের ওপর নির্ভরশীল? বিষয়টি প্রাসঙ্গিক, কারণ মাস্কের দাবি অনুযায়ী তিনি ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন, যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত এরই মধ্যে তা দুবার বাতিল করেছে। উত্তরে মাস্ক বলেন, ‘এটা আসলে অর্থ নয়, বরং যৌক্তিক নিয়ন্ত্রণের বিষয়।’

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন »

আন্তর্জাতিক এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।