বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক বার্তায় জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে দলের অবস্থান ও করণীয় বিষয়ে বক্তব্য দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।