১ ফেব্রুয়ারি ২০২৬
সময় থেমে থাকে না—নিজস্ব গতিতে এগিয়ে চলে। সেই ধারাবাহিকতায় গড়ে ওঠে মানবসভ্যতা, সৃষ্টি হয় ইতিহাস। নানা ঘটনা–দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম–মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের পাতা সমৃদ্ধ হয়। পেছনে ফিরে তাকালে দেখা যায়, ঠিক এই দিনেই সংঘটিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা।
এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসে ১ ফেব্রুয়ারি তারিখে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনাবলি
১৭২৬ — হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতার প্রথম ফোর্ট উইলিয়ামে মেয়রস কোর্ট স্থাপিত হয়।
১৮২৭ — কলকাতায় বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১ — বুশ ক্লাবের উদ্যোগে কলকাতায় প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
১৮৩৬ — চার্লস মেটকাফ প্রেস আইন কার্যকর করেন।
১৮৫৫ — কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২ — বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৮৬৫ — মার্কিন সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন স্বাক্ষর করেন।
১৮৭১ — বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রী সংকট দূর করতে কলকাতার পটলডাঙায় শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
১৮৮৪ — অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয়।
১৮৯৩ — থমাস আলভা এডিসন নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে প্রথম চলচ্চিত্র স্টুডিও ‘ব্ল্যাক মারিয়া’র নির্মাণকাজ সম্পন্ন করেন।
১৮৯৭ — দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক শিনহান ব্যাংক সিউলে কার্যক্রম শুরু করে।
১৯০৫ — বারাসত–বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯০৮ — পর্তুগালের রাজা প্রথম কার্লোস ও তাঁর পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনে নিহত হন।
১৯১৮ — রাশিয়া গ্রেগরিয়ান বর্ষপঞ্জি গ্রহণ করে।
১৯২০ — রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
১৯২৪ — যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৪৬ — ট্রিগভে লি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৫৩ — কলকাতার ইম্পিরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে জাতীয় গ্রন্থাগার রাখা হয়।
১৯৬৫ — স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার হ্যামিল্টন রিভারের নাম পরিবর্তন করে চার্চিল রিভার রাখা হয়।
১৯৬৮ — কানাডার তিনটি সামরিক বাহিনী একীভূত হয়ে ‘কানাডিয়ান ফোর্সেস’ গঠন করে।
১৯৭৯ — ১৫ বছর নির্বাসন শেষে তেহরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি প্রত্যাবর্তন করেন।
১৯৯৯ — ভূপাল গ্যাস দুর্ঘটনা মামলায় ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন অ্যান্ডারসনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
২০০৪ — সৌদি আরবে হজের সময় পদদলনে ২৫১ জন নিহত হন।
জন্ম
১৯০৭ — বাঙালি দার্শনিক ও বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব
১৯১৮ — আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক
১৯৩০ — বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ
১৯৩০ — বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ
১৯৩১ — বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ
১৯৩৩ — শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম
মৃত্যু
১৯৪৮ — বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী
১৯৫৮ — নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসন
১৯৭৬ — নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ
১৯৮৩ — বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবী