শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, প্রার্থী মৃত্যুবরণ করায় বিদ্যমান নির্বাচন আইন অনুযায়ী শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন তফসিল পরে জানানো হবে।