ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রিস্টেনসেনকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নানাবিধ পদক্ষেপ সম্পর্কে তথ্য দেন। নির্বাচনের সময় দেশে কেমন নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে, তা সরাসরি জানার সুযোগকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
এছাড়া বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছেন। বিষয়টি নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার বিস্তারিত তথ্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে।