Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই

মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের রায় আজ

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১০:৫২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের রায় আজ

চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়টি লাশ পুড়িয়ে ফেলা ও সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের মধ্য দিয়ে মামলার ১৬ আসামির ভাগ্য নির্ধারিত হবে।

এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। সেদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্সের আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। মামলার আগের শুনানিগুলোতে আসামিদের পক্ষে অংশ নেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

এ মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এর আগে একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার অন্যান্য তথ্য, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় একজন আহত অবস্থায় জীবিত ছিলেন। পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিন একই এলাকায় আরও একজন নিহত হন। এসব ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরডব্লিউ-র প্রতিবেদন
নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরড…
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বাচনি ইশতেহারে
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বা…
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে…
রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ
রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে পারে: ইসি
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে…
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব…
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভাবনা
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভা…
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ই…
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখে পরিকল্পনার প্রতিশ্রুতি
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখ…
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন …
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত বক্তব্যের মাধ্যমে নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত …
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত …
স্বৈরাচার সরকারের সঙ্গে গুপ্তদের সম্পর্ক উল্লেখ করে তারেক রহমান
স্বৈরাচার সরকারের সঙ্গে গুপ্তদের সম্পর্ক উল্লেখ করে তার…
আরো পড়ুন »

আইন-আদালত এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।