Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১১:০০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করলেও বাজেট ও সরঞ্জাম সংকট পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নির্বাচনি নিরাপত্তায় বরাদ্দ পাওয়া অর্থ প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বাড়তি টহল, যানবাহন ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর নজরদারিতে চাপের মুখে রয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে পুলিশ বাহিনীর জন্য ২৮৯ কোটি ৪৯ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই বরাদ্দে পুলিশ পুরোপুরি সন্তুষ্ট নয়। কারণ, পুলিশের পক্ষ থেকে সরকারের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বাজেট চাওয়া হয়েছিল।

সূত্র জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানার ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, ভাঙচুর হওয়া যানবাহন সংস্কার এবং নতুন অস্ত্র ও সরঞ্জাম কেনায় পুলিশের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ফলে নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত সরঞ্জাম ও যানবাহন সংগ্রহে ঘাটতি দেখা দিয়েছে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অনেক ইউনিটে পুরোনো ও ক্ষতিগ্রস্ত গাড়ি দিয়েই নির্বাচনি দায়িত্ব পালনের প্রস্তুতি নিতে হচ্ছে। এতে টহল ও দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রমে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও যোগাযোগ ব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় চাপ বাড়ছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর।

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানালেও, সীমিত বাজেট ও সরঞ্জাম সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর।

নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরডব্লিউ-র প্রতিবেদন
নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরড…
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বাচনি ইশতেহারে
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বা…
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদন আজ থেকে
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদ…
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে…
রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ
রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের রায় আজ
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের…
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব…
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভাবনা
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভা…
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ই…
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখে পরিকল্পনার প্রতিশ্রুতি
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখ…
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন …
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত বক্তব্যের মাধ্যমে নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত …
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত …
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।