Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই

রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ

প্রতিবেদকঃ আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিতঃ ১১:১৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
রক্ত, স্বপ্ন আর রাজনীতি: এক অভ্যুত্থানের পরের বাংলাদেশ

বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই প্রায় প্রাণ হারাতে বসেছিলেন রাহাত হোসেন। পুলিশের গুলিতে আহত এক তরুণকে টেনে নিরাপদে নেওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে সেই ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনই রূপ নেয় দেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত গণঅভ্যুত্থানে, যার মধ্য দিয়ে পতন ঘটে দীর্ঘদিনের স্বৈরশাসনের।

২০২৪ সালের ২০ জুলাই ঢাকায় বিক্ষোভ দমনের সময় রাহাত হোসেন (২৪) ও ইমাম হাসান তাইম ভূঁইয়া (১৯) একটি চায়ের দোকানে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সেখান থেকে তাদের টেনে বের করে মারধর করে এবং দৌড়াতে বাধ্য করে। এ সময় পুলিশের গুলিতে আহত হন তাইম। মাটিতে লুটিয়ে পড়া বন্ধুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন রাহাত। তবে গুলি চালানো অব্যাহত থাকলে একপর্যায়ে রাহাতের পায়েও গুলি লাগে।

রাহাত বলেন, একসময় তাকে আহত বন্ধুকে ফেলে রেখেই সরে যেতে হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ইমাম হাসান তাইম ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়।

এই ধরনের সহিংস ঘটনাই দ্রুত ছাত্র আন্দোলনকে সারাদেশব্যাপী গণবিক্ষোভে রূপ দেয়, যার কেন্দ্র ছিল ঢাকা। মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হন। তাদের বড় অংশই নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে প্রাণ হারান।

শেখ হাসিনার পতনের পর দেশে নতুন রাজনৈতিক যুগের সূচনার কথা বলা হয়। বিশ্বব্যাপী জেনারেশন জেড–এর আন্দোলনের ধারাবাহিকতায় এটিকে অন্যতম সফল গণঅভ্যুত্থান হিসেবে দেখা হয়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান।

তবে জাতীয় নির্বাচন সামনে আসতেই সেই ছাত্রনেতৃত্বাধীন রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক নারী নেত্রীও ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় রাজনৈতিক শূন্যতা পূরণে পুরোনো দলগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে।

রাহাত হোসেন জানান, তিনি শুরুতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রতিবাদে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। পরে আন্দোলনের মূল লক্ষ্য হয়ে ওঠে স্বৈরশাসনের অবসান। এতে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয়—উভয় ধারার তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

তবে রাহাতের অভিযোগ, অন্তর্বর্তী সরকার ‘শান্তি, সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ’ গড়তে ব্যর্থ হয়েছে। তিনি ছাত্রনেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অভিজ্ঞতাহীন মনে করেন। বরং সাম্প্রতিক সময়ে তার দৃষ্টি কেড়েছে ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী।

দীর্ঘদিন জোট রাজনীতিতে সীমিত ভূমিকায় থাকা জামায়াত এবারের নির্বাচনে নিজস্ব শক্তি নিয়ে মাঠে নামছে। দলটির অতীত ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও তরুণদের একটি অংশ সেটিকে আর বড় বাধা হিসেবে দেখছে না। রাহাতের মতে, জুলাই অভ্যুত্থানের সময় জামায়াত ছাত্রদের বিভিন্নভাবে সহায়তা করেছে।

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌফিক হক বলেন, একাত্তরের অনেক পরে জন্ম নেওয়া তরুণ ভোটাররা জামায়াতের অতীতকে ভিন্নভাবে দেখেন। তার মতে, এটি প্রজন্মগত পরিবর্তনের প্রতিফলন। তরুণ ভোটারদের একটি অংশ জামায়াতকেও শেখ হাসিনার শাসনের ভুক্তভোগী হিসেবে দেখছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতপন্থি ছাত্র সংগঠনের প্রার্থীদের বড় ধরনের জয় জাতীয় রাজনীতির মনোভাবের পূর্বাভাস হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে স্বাধীনতার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামপন্থি সংগঠন ছাত্র সংসদের নিয়ন্ত্রণ নেয়।

দেশে প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় চারজনের বয়স ৩৭ বছরের নিচে। এই বাস্তবতা ছাত্রনেতৃত্বাধীন নতুন রাজনৈতিক শক্তির জন্য বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরডব্লিউ-র প্রতিবেদন
নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরড…
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বাচনি ইশতেহারে
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বা…
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদন আজ থেকে
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদ…
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে…
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের রায় আজ
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের…
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে পারে: ইসি
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে…
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব…
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভাবনা
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভা…
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ই…
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখে পরিকল্পনার প্রতিশ্রুতি
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখ…
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন …
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত বক্তব্যের মাধ্যমে নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত …
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত …
আরো পড়ুন »

আন্তর্জাতিক এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।