Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

এভারেস্ট জয়ের ছবি শেয়ার করে শাকিল বললেন, ‘আমি এখন পৃথিবীর সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছি।’

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ০৩:৪৬ পিএম, ২২ মে ২০২৫
এভারেস্ট জয়ের ছবি শেয়ার করে শাকিল বললেন, ‘আমি এখন পৃথিবীর সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছি।’

‘আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ শিখরে’ — এভারেস্ট জয়ের ছবি প্রকাশ করলেন শাকিল। বরফে মোড়া চূড়ায় বসে আছেন এক তরুণ অভিযাত্রী। পরনে পর্বতারোহণের জ্যাকেট, পায়ে ক্লাইম্বিং বুট, মুখে অক্সিজেন মাস্ক, আর হাতে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এমনই এক অনন্য মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের তরুণ পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়গ্রাহী এক অভিজ্ঞতার বর্ণনা। আজ ২২ মে, দুপুর ১টা ৫ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শাকিল লিখেছেন, ‘১৯ মে ২০২৫, সকাল ৬টা ৩০ মিনিট। আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে—মাউন্ট এভারেস্টের চূড়ায়। মাথার ওপর নীল আকাশের বদলে প্রকৃতি বেছে নিয়েছে পরীক্ষার চরম মুহূর্ত। পায়ের নিচে অসীম শূন্যতা, আর আমি শুধুই একজন অভিযাত্রী নই—আমি তখন হাজারো স্বপ্ন, ত্যাগ আর আত্মবিশ্বাসের প্রতিনিধি।’

শাকিলের এই ব্যতিক্রমী অভিযানের নাম—‘সি টু সামিট’ (সমুদ্র থেকে শৃঙ্গ)। উদ্দেশ্য ছিল বাংলাদেশের কক্সবাজারের ইনানী সৈকত থেকে হেঁটে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ শিখর জয় করা। সেই লক্ষ্যেই ২৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন তিনি। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড় পেরিয়ে পৌঁছান ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে নেপালে। সবমিলিয়ে প্রায় ১,৪০০ কিলোমিটার পথ হেঁটে ২৯ এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর শুরু হয় শীতল মৃত্যুপুরীতে প্রাণরক্ষার সংগ্রাম। ১৬ মে ক্যাম্প-২, ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে পৌঁছান ক্যাম্প-৪-এ। সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত অভিযাত্রা। ১৯ মে সকাল সাড়ে ৬টায় তিনি পা রাখেন ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায়। শাকিল লিখেছেন, ‘এ পথ কখনোই সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে ছিল মৃত্যুর ছায়া। খুম্বু আইসফল, লোৎসে ফেস, সাউথ কল, হিলারি স্টেপ—প্রতিটি স্থান একেকটি মানসিক যুদ্ধক্ষেত্র। কখনো মনে হয়েছে আর পারব না, কিন্তু হৃদয়ে বাজতে থাকা বাংলাদেশের নাম আর “সি টু সামিট” অভিযানের অঙ্গীকার আমাকে থামতে দেয়নি।’

প্রায় ৯০ দিনের পরিকল্পিত অভিযানে শাকিল সফলতা পান ৮৪তম দিনেই। হেঁটে পাড়ি দিয়েছেন মোট ১,৩৭২ কিলোমিটার পথ। পথে পথে পেয়েছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। তিনি আরও লিখেছেন, ‘এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আমি কেঁদেছি—আনন্দে, কৃতজ্ঞতায় আর দায়িত্ববোধে। এই জয় শুধুমাত্র আমার একার নয়—এটা আমার দেশের, আমার মানুষের, এবং তাদের, যারা এখনো স্বপ্ন দেখে নিজের সীমা ভেঙে কিছু করে দেখানোর।’ এই ‘সি টু সামিট’ ধারণাটি শাকিল নিয়েছেন অস্ট্রেলীয় অভিযাত্রী টিম ম্যাকার্টনি-স্নেপ থেকে, যিনি ১৯৯০ সালে ভারতের গঙ্গাসাগর থেকে হেঁটে এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন ৯৬ দিনে। তাঁর এই অভিযানেই অনুপ্রাণিত হয়ে শাকিল নিজ অভিযানের নাম দেন ‘সি টু সামিট’। এভারেস্ট জয়ের পরদিনই শাকিল ক্যাম্প–২ পর্যন্ত নেমে আসেন এবং পরদিন ২০ মে বেলা ১১টা ৩০ মিনিটে পৌঁছান বেজক্যাম্পে। দীর্ঘ পথ, হিমশীতল আবহাওয়া এবং উচ্চতার ধকল সামলে এখন তিনি বিশ্রামে আছেন। ২১ মে থেকে তিনি নিচের দিকে নামা শুরু করেছেন। এভারেস্টের চূড়া থেকে দেশবাসীকে এক হৃদয়স্পর্শী বার্তায় শাকিল বলেন,‘যদি সাহস থাকে, পরিশ্রম থাকে আর দেশের জন্য ভালোবাসা থাকে—তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।’

নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির
১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে: জামা…
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি
আজ ঢাকায় সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ক…
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আমিরের
এক্স অ্যাকাউন্ট হ্যাক: কঠোর ভাষায় প্রতিক্রিয়া জামায়াত আ…
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিন
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
শোকজের মুখে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জাম…
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন (মোনামি)
ইনবক্সে ‘ঝড়’ প্রসঙ্গে যা বললেন ঢাবি শিক্ষক শেহরীন আমি…
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
বিলবোর্ড স্থাপন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।